spot_img

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ আল আমিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে এ ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ