spot_img

দেশকে শক্তিশালী ভিত্তি দিতে বঙ্গবন্ধু সবকিছু করেছেন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু স্বদেশে ফেরার পর দেশকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন তা করে গেছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প শীর্ষক বইয়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির অবিভাবক হিসেবে যা যা করার তিনি তার সবকিছুই করে গেছেন৷ বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে ১২৬টি দেশের স্বীকৃতি আদায় করেছিলেন। মাত্র আড়াই মাসের মাথায় বন্ধুপ্রতিম দেশের সৈন্যদের ফেরত পাঠিয়েছেন। অল্প সময়ের মধ্যেই জাতিসংঘসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সকল সংস্থার সদস্যপদ অর্জন করতে সক্ষম হয়েছেন। দেশকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে মাত্র নয় মাসের মাথায় একটি অপূর্ব শাসনতন্ত্র (সংবিধান) তৈরি করে দিয়েছেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ