spot_img

বিএনপি একটি বর্বর ও অসভ্য দল: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি একটি বর্বর ও অসভ্য দল। বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য ১৫০ জন মানুষকে পুড়িয়ে মেরেছিল। বিএনপি শত শত কোটি টাকা এদেশ থেকে লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এখনো ক্ষমতায় আসার জন্য ২০১৩ সালের পুনরাবৃত্তি করতে চাচ্ছে। দেশকে আবারো অস্থিতিশীল করতে চাইলে আমরা আওয়ামী লীগের কর্মীরা তা প্রতিহত করব।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শেখ রাসেল স্টেডিয়ামে আয়োজিত সোনারগাঁ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দেবেন। আপনারা অবৈধভাবে ক্ষমতার আসার চেষ্টা না করে জনগণের ভোটের মাধ্যমে আসার চেষ্টা করুন।

তিনি বলেন, আমরা এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করি। আমরা জীবন বাজি রেখে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধুর এক ডাকে দেশ স্বাধীন করেছিলাম। আজ সোনারগাঁয়ের সম্মেলনের এসে যখন দেখি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন তা দেখে আমার মনটা আনন্দে ভরে যায়। এসব তৃণমূলের নেতাকর্মীই আওয়ামী লীগের খুঁটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ