spot_img

যারা কোটি কোটি টাকা লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপির উদ্দেশ্যে বলেছেন, যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে এসব কথা বলেন।

জয় বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। বিদ্যুতের নাম করে হাওয়া ভবনের সিন্ডিকেট চালু করেছে। সেখানে বসে দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিএনপি। যারা বিদ্যুতের নামে হাজার হাজার কোটি লুটপাট করেছে তারা কিভাবে বিদ্যুৎখাতের সংস্কার করবেন।

তিনি বলেন, বিএনপির একমাত্র অর্জন হলো, ২০০৫ সালে ৩ সেপ্টেম্বর টঙ্গী পাওয়ার স্টেশন ওভারহোলিংয়ের মাধ্যমে সচল করা। এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ ফলক উন্মোচন করার পর বেগম জিয়ার আব্দুল্লাহপুর পৌঁছানোর আগেই পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যায়। অতীতে বিদ্যুতে তাদের উন্নয়নের এই হলো নমুনা। জনসাধারণ ঠিকই বিএনপির উদ্দেশ বোঝে। তারা যে ফাঁকা বুলি আওড়ায় তা কারো অজানা নয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুৎখাত নিয়ে বিএনপির তর্ক প্রমাণ করছে তারা নিজেরাও নিজের অতীত সম্পর্কে জ্ঞান রাখেন না। বিদ্যুৎখাতকে পুঁজি করে যারা হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন তারা কিভাবে সেই খাতের উন্নয়নে পরিকল্পনা করতে পারে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ