spot_img
spot_img

আমি ২৬ বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায়বিচারের জন্য লড়াই করছি : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমি ২৬ বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায়বিচারের জন্য লড়াই করছি। প্রতি বছর গরিব দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি হয়ে ধনী দেশে পাচার হয়ে যায়। চুরির টাকায় লন্ডনে বড় বড় ফ্ল্যাট কেনা হয়।

আজ (৩ সেপ্টেম্বর) আইনজীবীদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসিফ জারদারি ও শরীফ পরিবারের কঠোর সমালোচনা করে ইমরান খান বলেন, চোররা পাকিস্তানের ক্ষমতায় আছে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে।

সূত্র : এআরওয়াই নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ