কক্সবাজারের টেকনাফে সাবরাংয়ে মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি রাসেল (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ অক্টোবর) রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম সাবরাং সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আসামি রাসেল উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আবদুল গফুর ওরফে মলই গফুরের ছেলে।
টেকনাফ মডেল অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম সাবরাং সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেল(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা দায়ের হওয়ায় ওই আসামি দীর্ঘদিন বিদেশে পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











