আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে খোদামান শহরে তালেবান সরকারের সমর্থনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে শুধু পুরুষ ও কিশোররা অংশ নিয়েছেন।
রোববার (৩ অক্টোবর) কাবুলের খোদামান শহরের একটি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, আফগানিস্তানের ঐহিত্যবাহী পোশাক পরে তালেবান সরকারের সমর্থনে তারা সমাবেশে অংশ নেন।
সমাবেশে তালেবানের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তাদের অ্যাসল্ট রাইফেল কাঁধে নিয়ে বক্তব্য রাখতে দেখা গেছে।
সমাবেশস্থলের চারপাশে আফগান সরকারের সেনারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন।
সমাবেশে আগত নিরস্ত্র সমর্থকদের হাতে লেখা পোস্টার প্রদর্শন করতে দেখা গেছে। এসময় অনেকের হাতে আফগান সরকারের কালেমা খচিত পতাকা ছিল।
সমাবেশে মার্কিন বিরোধী স্লোগানও দেওয়া হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। সমাবেশস্থলে আসার সময় সমর্থকরা তালেবানের পক্ষে স্লোগান দিয়েছেন।












