spot_img
spot_img

সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।

আজ সোমবার (৩ অক্টোবর) বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের রাধামাধব আখড়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা এবং অধিকার দিয়ে আসছি এবং দিয়ে যাব।

মন্ত্রী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ