আফগানিস্তানের রাজধানী কাবুলে দায়েশ খোরাসানের হামলায় তালেবানের ৩১৩ বদরী বাহিনীর প্রধান মাওলানা হামদুল্লাহ রহমানী নিহত হয়েছেন।
মাওলানা হামদুল্লাহ রহমানী তালেবানের কাবুল বিজয়ের পর আফগান প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করা প্রথম কমান্ডার।
মঙ্গলবার কাবুলের ১০ম ডিস্ট্রিক্টে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আলজাজিরাকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়ি বোমা হামলার মাধ্যমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তালেবানের মুখপাত্র ও উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদও এক বিবৃতিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি কর্মকর্তারাও মাওলানা হামদুল্লাহ রহমানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র : জিয়ো নিউজ











