spot_img
spot_img

দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

দুই দিনের সফরে আগামী সপ্তাহে ঢাকা আসবেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আগামী ৭ ডিসেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে এই তথ্য জানা যায়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা বলেন, ভারতের প্রেসিডেন্ট তিন দিনের সফরে ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন। তার সফরের প্রস্তুতি নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে আলাপ হবে।

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার আগে হর্ষবর্ধন শ্রিংলা ওয়াশিংটনে দেশটির রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি তিন বছরের বেশি সময় ধরে তিনি ঢাকায় কর্মরত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ