spot_img

কারাগারে থেকেও খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করছেন: মির্জা ফখরুল

কারাগারে থেকেও খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি— দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র দু’টি অবিচ্ছেদ অংশ। বাংলাদেশে এমন ক’জন নেতা আছেন যে, এখনও কারাগারে আছেন, হাসপাতালে আছেন? তিনি দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, মাথা নোয়াননি, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসা’র দাবিতে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা চাচ্ছি যে তাকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানোর সুযোগ দেন, চিকিৎসার সুযোগ দেন; এটা নুন্যতম দাবি। এটা দয়া নয়, মহানুভবতা নয়, মানবিকতা নয়— এটা একজন নাগরিকের অধিকার। একটা মিথ্যা মামলা দিয়ে তিলে তিলে সচেতনভাবে তাকে হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার অধিকার, আমাদের অধিকার গণতন্ত্রকে ফিরে পাওয়া, ভোটের অধিকার ফিরে পাওয়া, কথা বলার অধিকার ফিরে পাওয়া।

বিএনপির মহাসচিব বলেন, আজকে বড় দুসময়, দেশে খালেদা জিয়ার মতো নেত্রীক চিকিৎসা দেওয়া হয় না, বাংলার মানুষ তো চিকিৎসাই পায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ