spot_img

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৩২ ডেঙ্গু রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২ জন ডেঙ্গু রোগী। ভর্তি হওয়া রোগীরা ৩২ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ৭ জন।

শুক্রবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৯৪ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ২১৬ জন, আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৯১ জন।

এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৯৮ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ