শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে দেশব্যাপী।

আজ রোববার ভোর ৬টা থেকে নবম দফার এ অবরোধ শুরু হয়েছে; চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে।

আজ থেকে ৪৮ ঘণ্টার সর্বাত্মক রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধ কর্মসূচি সফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিরোধী সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। সরকারের একতরফা নির্বাচন দেশের জনগণ হতে দেবে না। বিজয়ের মাসেই হয়তো আমরা আরেকটি বিজয়ের সুখবর পাব।’

এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালে একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করেছে। জনগণ জুলুমবাজ আওয়ামী সরকারকে বিশ্বাস করে না। তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। আওয়ামী লীগ বুঝতে পেরেছে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে তাদের পক্ষে ক্ষমতায় আসা একেবারেই অসম্ভব। তাই তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে ফরমায়েশি তফশিল ঘোষণা করিয়েছে। দেশবাসী আওয়ামী লীগকে জিতিয়ে আনার তথাকথিত তফশিল মানে না।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ