কেন্দ্র ঘোষিত ৯ দফার ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। রোববার সকালে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, খিলক্ষেত, রামপুরা, খিলগাঁও, শাহবাগ, জুরাইন ও নারায়ণগঞ্জ সড়ক, ওয়ারী, যাত্রাবাড়ী এবং কলাবাগানসহ বিভিন্ন স্থানে রেললাইন, সড়কপথ অবরোধ এসব বিক্ষোভ মিছিল করা হয়।
সকালে তেজগাঁওয়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা। এই মিছিলে উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার বলেছেন, সরকার দেশে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা বিরোধী দলের আন্দোলনকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন চরমপন্থা অবলম্বন করতে শুরু করেছে। এজন্য তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুুলুম-নির্যাতন, হামলা-মামলা, গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। গত ২৮ অক্টোবরের পর সারাদেশে প্রায় ২১ হাজার নেতাকর্মীকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করে দেশের এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। পুরাতন মামলায় অতিদ্রুততার সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেয়া হচ্ছে। কিন্তু এসব করে এই সরকারের শেষ রক্ষা হবে না। বরং তাদের সকল সকল ষড়যন্ত্র বালির বাঁধের মত ধ্বসে পড়বে, ইনশাআল্লাহ।
অবরোধের সমর্থনে মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন উত্তরের শুরা সদস্য মশিউর রহমান।
সকালে মিরপুরে মিছিল করেছেন নেতাকর্মীরা। তাদের মিছিলটি কাজিপাড়া বেগম রোকেয়া স্মরনী রাস্তায় অবরোধের সমর্থনে স্লোগান দেয়। উত্তরের মজলিসে শূরা সদস্য ডা. হাবিব এই মিছিলে নেতৃত্ব দেন। দক্ষিণখান থানার উদ্যোগে বিমানবন্দর খিলক্ষেত সড়কে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উত্তরের শুরা সদস্য মাওলানা এম এ হক মোল্লা। রামপুরায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন মজলিশের শুরার সদস্য এম আব্দুল্লাহ।
এদিকে অবরোধের সমর্থনে খিলগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খানের নেতৃত্বে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এডভোকেট মাহফুজুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, জামায়াত নেতা আফম ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সড়ক অবরোধ শেষে ফেরার পথে শাহবাগ থেকে ৪জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
রাজধানীর জুরাইন ও নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সড়ক অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কবিরুল ইসলাম, এম এ রহমান, শ্রমিক নেতা নজরুল ইসলাম, ছাত্রনেতা ইসমাইল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ওয়ারীতে সড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুতাসিম বিল্লাহর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, আবু নোমান, মোহাম্মদ কামরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজধানীর কলাবাগানে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ধানমন্ডি থানার নায়েবে আমীর হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা এম এইচ ফরিদ, জাহেনুর রহমান, মোস্তাক আহমেদ, এম এ আলী, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, ছাত্রনেতা ইমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।










