১ ঘন্টার হামলায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১৬ এর অধিক সেনাকে নিহত ও ১টি ট্যাংক ধ্বংস করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।
রবিবার (৩ ডিসেম্বর) এবিষয়ে ইসরাইল ও কাসসামের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতি দেওয়া হয়।
কাসসামের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, খান ইউনুসের উত্তরে জায়োনিস্টদের পুরো একটি সেনা ইউনিটকে আমরা মাইন বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছি। বিস্ফোরণে তাদের ৮ সেনা তৎক্ষনাৎ মারা যায়। বাকি যারা বেঁচে ছিলো তাদের আমরা জিরো রেঞ্জে দাঁড়িয়ে হত্যা করেছি।
অপর এক বিবৃতিতে বলা হয়, বাইতে লাহিয়ায় ইয়াসিন-১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরাইলের একটি ট্যাংক ধ্বংস করেছি আমরা।
এছাড়া ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক বিবৃতিতে জানানো হয় যে, উচ্চ গ্যালিলির বাইতুল হালিলে হামাসের রকেট হামলায় ৮ ইসরাইলী সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে ১১ জন।
সূত্র: আল জাজিরা











