দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় স্বাস্থ্যকর্মীদের গ্রেফতার ও হাসপাতালে বোমা হামলা অব্যাহত রেখেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
রবিবার (৩ ডিসেম্বর) গাজ্জা স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত করে মৃত্যু নিশ্চিত করতে ইহুদিবাদী ইসরাইল মেডিকেল সহায়তা প্রবেশের পরিমাণের পাশাপাশি চিকিৎসা সামগ্রী ও ওষুধের মানও নিয়ন্ত্রণ করছে। তাই শত শত গুরুতর আহতদের খুবই স্বল্প মানের চিকিৎসা দিতে হচ্ছে আমাদের। উপযুক্ত স্বাস্থ্য সেবা না পাওয়ায় অসংখ্য ব্যক্তি রক্তক্ষরণে মারা যাচ্ছেন। চিকিৎসার উদ্দেশ্যে আহতদের প্রবাসে পাঠানোর প্রক্রিয়াও ধীরগতির রাখা হয়েছে। আহতদের বাইরে যাওয়ার অনুমোদন পত্র পাঠানো হচ্ছে অনেক দেরীতে। তাও সবাইকে অনুমোদন দেওয়া হচ্ছে না। বরং অনুমতি দেওয়া হচ্ছে সীমিত সংখ্যককে। শুধু একারণেও দৈনিক ডজন খানেক ফিলিস্তিনি মারা যাচ্ছেন। বাইরে প্রেরণের চিকিৎসা চুক্তির পর থেকে এখন পর্যন্ত মাত্র ৪১৩জন ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো সম্ভব হয়েছে।
এছাড়া আশ-শিফা হাসপাতালের তত্বাবধানে থাকা ৩৫ জন স্বাস্থ্যকর্মীকে আটক করে নিয়ে গিয়েছে দখলদার সেনারা। অব্যাহত রেখেছে হাসপাতালে বোমা হামলা। উত্তর গাজ্জার হাসপাতালে এখনো নিয়মিত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্রটি।
যাদের বিবেক ও মানবতা এখনো জাগ্রত রয়েছে আমরা তাদের আহবান জানাতে চাই যে, অবিলম্বে গাজ্জায় গণহত্যা বন্ধের ব্যবস্থা নিন। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। নিরাপদ করিডর দিয়ে জ্বালানির প্রবেশ ও আহতদের বের করার সীমাবদ্ধতা দূর করুন। এর প্রক্রিয়া সহজ করুন ।আরো আহবান জানাই দ্রুত ১৫ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি ও ৪০ হাজারের অধিক ফিলিস্তিনি আহতের কারণ হয়ে দাঁড়ানো ধ্বংসযজ্ঞ বন্ধের।
সূত্র: আল জাজিরা











