spot_img

ইসকন নেতা চিন্ময়ের জামিন শুনানি আজ

বাংলাদেশ হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর)।

রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহানগর দায়রা জজ মো: সাইফুল ইসলামের আদালতে ৩ ডিসেম্বর এই জামিন শুনানি হবে।

আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। গত বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। সপ্তাহ শেষে রোববার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যায়।

চিন্ময় দাসকে গ্রেফতারের পর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তার সমর্থকরা। এরপর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইসকনকে একটি ‘উগ্রবাদী সংগঠন’ হিসেবে মনে করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ