দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে অবস্থিত দেশটির সংসদ ভবনে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটল।
সোমবার (৩ জানুয়ারি) পার্লামেন্ট ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এর আগে গত রোববার (২ জানুয়ারি) আগুনে পার্লামেন্ট ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পুলিশ এই ঘটনার পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। ধারণা করা হচ্ছে, পার্লামেন্ট ভবনে ওই ব্যক্তি অগ্নিসংযোগের পর চুরি করে থাকতে পারেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, কার্পেট এবং কাঠের মেঝের কারণে আবারও আগুন লাগতে পারে।
পার্লামেন্টের মুখপাত্র মোলোতো মাথাপো জানিয়েছেন, বেশ কয়েকজন দমকল কর্মী আগুন নেভানোর জন্য সারারাত কাজ করেছেন।











