spot_img
spot_img

ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন

ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধপূর্ণ পূর্ব লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন। প্যাগং লেকের ওপর নতুন ব্রিজটি তৈরি প্রায় শেষ করে ফেলেছ বেইজিং।

ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্যাংগং লেকের যে অংশটিতে ব্রিজটি তৈরি করছে এটি চীনের সীমানায় পড়েছে। তবুও এটি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। কারণ লেকের উপর তৈরি ব্রিজটির মাধ্যমে খুব সহজে এখন এক পাশ থেকে আরেক পাশে যানবাহন ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সহজে যাতায়াত করতে পারবে চীনের সেনারা।

এনডিটিভি বলছে, গোপনে চীনের এ ব্রিজ তৈরির বিষয়টি খুঁজে বের করেছেন গোয়েন্দা ড্যামিয়েন সাইমন। স্যাটেলাইটে তোলা ছবিতে তিনি ব্রিজটি দেখতে পান। টু্ইটারে ড্যামিয়েন সাইমনের প্রকাশিত ছবিতে দেখা যায়, ব্রিজটি তৈরির কাজ প্রায় শেষ। ছবিটিতে আরও দেখা যায়, লেকের খুবই ছোট একটি জায়গায় এটি তৈরি করেছে চীন, যাতে কারো চোখে না পড়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ