spot_img
spot_img

বেসরকারি হাসপাতালের খরচ নিয়ন্ত্রণ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

রোগীর খরচ কমাতে বেসরকারি হাসপাতালের খরচ নিয়ন্ত্রণ করতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালের যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। ফলে রোগীদের বেসরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। এতে করে চিকিৎসা ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের ষষ্ঠ রাউন্ডের চূড়ান্ত ফল অবহিতকরণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

দূর্নীতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক সময় বরাদ্দ অর্থ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট ঠিকঠাক ব্যবহার হয় না। স্বাস্থ্যখাতে এসব ঘাটতি থাকলে দেশ এগোবে না। এই মুহূর্তে দায়বদ্ধতা ও তদারকি সবচেয়ে বেশি দরকার। দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে অনেক কিছুর পরিবর্তন হবে।

জাহিদ মালেক বলেন, চিকিৎসায় আমাদের মাথাপিছু ব্যয় ৫৪ ডলার। যা শ্রীলঙ্কা ও মালদ্বীপের চেয়েও কম। আমরা হয়তো জিডিপির শেয়ার কম পাচ্ছি, এটা বাড়ানো দরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ