মাত্র ৭ মাসে পবিত্র কুরআন হিফজ (মুখস্ত) করেছে রাজবাড়ীর কালুখালি উপজেলার ৮ বছরের শিশু মাহফুজা আক্তার। মাহফুজা আক্তার কালুখালি উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রামের মুহাম্মাদ হামিদুর রহমানের মেয়ে। সে কালুখালি উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহনপুর গ্রামের মোহনপুর হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী। এখানেই সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে।
জানা গেছে, শিশু মাহফুজা আক্তার ২০২১ সালের আগস্ট মাসে ২৮ তারিখে মাদরাসায় ভর্তি হন। পবিত্র কুরআন মুখস্ত করার আগে এ মাদরাসা থেকেই মাত্র ১০ মাস সময় নিয়ে কুরআন নাজেরা (দেখে দেখে) সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখে। এরপর ২০২২ সালের ১ জুলাই থেকে সে ছবক শুরু করে এবং ২০২৩ সালের জানুয়ারি মাসের ৩১ তারিখে শেষ করে। মাত্র সাত মাস সময়ে পূর্ণ কুরআন মুখস্ত করে ফেলে সে।
প্রথম দিকে সে ৫ থেকে ৭ পৃষ্ঠা মুখস্ত করলেও শেষের দিকে এসে ১৮ থেকে ২০ পৃষ্ঠা করে পড়েছে।











