spot_img
spot_img

বগুড়ায় জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাঁচটি ককটেলসহ জামায়াতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ৭টায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে করতকোলা গ্রামের একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের রশিদ ও কিছু সাংগঠনিক বই, লিফলেট পায় পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- জামায়াতে ইসলামীর শিবগঞ্জ পৌর শাখার আমীর আব্দুল হালিম বিপ্লব, সদস্য মোশাররফ হোসেন, আছার উদ্দিন, তোফাজ্জল হোসেন, আলাল উদ্দিন, সুলতান মাহমুদ, শাহ্ আলম, বেলাল উদ্দিন ও মমতাজ উদ্দিন।

বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মঞ্জুরুল আলম, জানিয়েছেন, গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীদেরকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। রাতেই গ্রেফতারকৃতদের নামে থানার উপপরিদর্শক (এসআই) এবিএম আরাফাত রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। জামায়াত নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে ওই দলেরই প্রয়াত নেতা আব্দুল খালেকের বাড়িতে গোপন বৈঠক করছিল। তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের রশিদ ও কিছু সাংগঠনিক বই ও লিফলেট পাওয়া গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ