spot_img
spot_img

ইরান ও আফগানিস্তানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও কাবুলে ইরানের দূতাবাসের প্রতিনিধি সাইয়েদ হাসান মুর্তজাভির সাথে বৈঠক করেছেন।

গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে উভয় পক্ষ অভিন্ন সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছ।

বৈঠকে, উভয় দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়াও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইসহ পারস্পরিক নিরাপত্তা সম্পর্কে মতবিনিময় করেছেন।

উল্লেখ্য; তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তান সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা কয়েকটি দেশের মধ্যে ইরান অন্যতম। কয়েক দশক ধরে আফগানিস্তানের সাথে প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে কাজ করছে এ দেশটি। এছাড়াও দেশটি জানিয়েছে তারা আফগানিস্তানে বিনিয়োগ, প্রযুক্তি, অবকাঠামোগত নির্মাণ, চিকিৎসা সরঞ্জামের জন্য আফগান জনগণকে প্রশিক্ষণ ও দেশের টেকসই প্রবৃদ্ধিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক।

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ