spot_img
spot_img

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে আফগানিস্তান : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা (টিআই) দুর্নীতি উপলব্ধি সূচক (সিপিআই) ২০২২ এর পরিসংখ্যান প্রকাশ করেছে।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) এটি প্রকাশিত হয়। পরিসংখ্যানটিতে দেখা গেছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ব্যাপক সাফল্য অর্জন করেছে।

পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে আফগানিস্তান ১৬ পয়েন্ট নিয়ে এই তালিকার ১৭৪ তম অবস্থানে ছিল। তবে ২০২২ এ আফগানিস্তান এই তালিকায় ২৪ পয়েন্ট নিয়ে ১৫০ তম স্থানে অবস্থান করছে।

তবে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এ প্রতিবেদনটিকে অবাস্তব ও অন্যায্য দাবি করে বলেছেন, “তারা দূর থেকে এটি পর্যবেক্ষণ করে। তারা গুজবের উপর নির্ভর করে। তারা বিষয়টিকে ঘনিষ্ঠভাবে অধ্যয়ন ও পরীক্ষা করে না। তাই এই পরিসংখ্যান ও গণনা খুব একটা কৃতিত্বের বিষয় নয়।”

উল্লেখ্য; প্রতিবেদন অনুযায়ী, সূচকে ১০০ স্কোরের মধ্যে ৯০ পয়েন্ট নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার প্রথমে রয়েছে ডেনমার্ক। ৮৭ পেয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে এই তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে রয়েছে সোমালিয়া।

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ