spot_img
spot_img

নারীদের অধিকার আদায় করুন, তাদের প্রতি জুলুম করবেন না: মাওলানা হিবাতুল্লাহ

নারীদের অধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে আবারও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

তিনি বলেন, নারীদের শরিয়তসম্মত সব অধিকার পূর্ণাঙ্গভাবে আদায় করা বাধ্যতামূলক এবং এ বিষয়ে কোনো অবহেলা বা জুলুম সহ্য করা হবে না। সংশ্লিষ্ট আইন ও ফরমানের আলোকে নারীদের মর্যাদা ও অধিকার সুরক্ষার ওপর জোর দিয়ে তিনি সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

হুরিয়াত রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আফগান আমিরুল মুমিনীন বলেন, নারীদের অধিকার আদায়ের বিষয়টি এ সংক্রান্ত আইন ও জারি করা ফরমানের মাধ্যমে নিয়ন্ত্রিত, যা এসব অধিকার সুদৃঢ় করা এবং সুরক্ষা আরও জোরদার করার লক্ষ্যেই প্রণীত হয়েছে।

তিনি নারীদের উত্তরাধিকার, মহরসহ অন্যান্য অধিকার যথাযথভাবে প্রদান করার আহ্বান জানান। পাশাপাশি নারীদের শরিয়তসম্মত অধিকার নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, তা পূরণ করার গুরুত্বও তুলে ধরেন।

আমিরুল মুমিনিন নারীদের প্রতি জুলুম করা বা তাদের মর্যাদা ক্ষুণ্ন করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইসলামি শরিয়াহ অনুযায়ী ন্যায়বিচার প্রতিষ্ঠা করে নারীদের প্রাপ্য সব অধিকার যথাযথভাবে আদায় করা বাধ্যতামূলক।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ