spot_img
spot_img

ফেব্রুয়ারিতে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর ১ হাজার ১৯৫টি আক্রমণ ও ৫১টি স্থাপনা ধ্বংস করেছে ইসরাইল

গত ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনিদের মোট ৫১ টি স্থাপনা ধ্বংস করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বলে জানিয়েছে ফিলিস্তিনি কতৃপক্ষ।

ফিলিস্তিনের উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব জেরসালেমে অবস্থিত শহরগুলোতে এইসব ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে ১৮ টি বাসস্থান, ১৬ টা ফাকা বাড়ি ও ১৫ টি কৃষি সংক্রান্ত স্থাপনা ছিল। আরো ৩৪ টি স্থাপনা ধ্বংসের জন্য নোটিশ প্রদান করেছে ইসরাইলি বাহিনী।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে ১ হাজার ১৯৫টি আক্রমণ সংগঠিত হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে। যার মধ্যে ১২৯ টি আক্রমণ অবৈধ বসতি স্থাপনকারীরা করেছে।

ইসরাইল ও ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিল্ডিং তৈরি করছে ইসরাইলিরা। এসব বিল্ডিং তৈরির ক্ষেত্রে ইসরাইলিদের অনুমতি পত্র দেওয়া হলেও বঞ্চিত করা হচ্ছে ফিলিস্তিনিদের। ফলে ফিলিস্তিনিরা নতুন বিল্ডিং তৈরি করতে পারছে না। আর করলেও তা অবৈধ ঘোষণা করে ধ্বংস করে ফেলছে ইসরাইলি বাহিনী।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর অবৈধভাবে পূর্ব জেরুসালেম শহরের উল্লেখযোগ্য অংশ দখল করে নেয় ইসরাইলি বাহিনী। ১৯৮০ সালে পুরো শহরটি দখল করে নেয় তারা, যা আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা কখনোই স্বীকৃতি প্রদান করা হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ