বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে যাচ্ছে লেবাননের সাংবাদিকেরা।
সোমবার (৪ মার্চ) বৈরুতে এক বৈঠক শেষে বিবৃতিতে একথা জানায় দেশটির সাংবাদিকদের সংগঠন দি সিন্ডিকেট অফ লেবানিজ প্রেস এডিটরস।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে হবে। গুরুতর অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। কোনোভাবেই যেনো শাস্তি থেকে নিস্তার না পায় তা নিশ্চিত করতে হবে। এজন্য তারা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে।
এছাড়া বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি গাজ্জা ও দক্ষিণ লেবাননে সাংবাদিক ও মিডিয়াকর্মীদের হত্যার তীব্র নিন্দা জানানো হয়। ইসরাইল কর্তৃক সাংবাদিক ও মিডিয়াকর্মী হত্যার বিরুদ্ধে সকলকে নিন্দা ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়।
উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত ১১২ সাংবাদিককে হত্যা করেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সংগঠনটির তথ্যমতে, ইসরাইলের হাতে সাংবাদিক নিহতের ঘটনা নতুন নয়। ২০২২ সালের এপ্রিলে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিজেতে এবিষয়ে যৌথ ভাবে অভিযোগ দায়ের করেছিলো আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন আইএফজে, আইসিজেপি ও জার্নালিস্ট সিন্ডিকেট পিজেএস।
আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছিলো যে, ফিলিস্তিনজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে ইসরাইল।
সূত্র: আনাদোলু











