spot_img

বিজয়ী মমতা ব্যানার্জিকে অভিনন্দন বার্তা পাঠাবেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ী হওয়ায় মমতা ব্যানার্জিকে বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠাবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এবারের বার্তায় অন্যান্য নিয়মিত বিষয়ের পাশাপাশি নতুন বিষয় হিসেবে যুক্ত হবে কোভিড সহযোগিতা।

মঙ্গলবার (৪ মে) কলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, কালকে (বুধবার) শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রীর অফিসে বার্তাটি পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত রবিবার (২ মে) ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

যদিও মমতা ব্যানার্জি নিজে এই নির্বাচনে পরাজিত হয়েছেন। তারপরেও বিধি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে তিনি অন্য কোনও আসন থেকে জিতে এলে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ