spot_img
spot_img

তীব্র গরমে ভারতের মহারাষ্ট্রে ২৫ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমে ২৫ জনের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে উত্তর মহারাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া ও বিদর্ভে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় পত্রিকাগুলো জানিয়েছে, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে বিদর্ভ থেকে। অসহ্য গরমে সেখানে প্রাণ হারিয়েছে ১৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে নাগপুর। সেখানে মারা গেছে ১১জন।

মারাঠাওয়াড়ায় মৃতের সংখ্যা ছয়। উত্তর মহারাষ্ট্রের জালগাঁওতে মৃত্যু হয়েছে চার জন এবং আকোলায় তিন জন। অমরাবতীতে এক জন।

রাজ্যের প্রায় ৪০০ মানুষের সানস্ট্রোক হয়েছে। সানস্ট্রোকে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে নাগপুরে।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ