spot_img
spot_img

রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের রাজনীতি হিংসামুক্ত একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা অপরাজনীতি করে, আগুন সন্ত্রাস করে, দেশের ক্ষতি করে, তাদের বয়কট করতে হবে। হিংসা হানাহানি যুদ্ধ বা সহিংসতা নয়, দেশের মানুষকে আওয়ামী লীগ শান্তির পথ দেখাচ্ছে।

তিনি বলেন, বিএনপি বলছে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি খালি হাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর থেকে চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস সৃষ্টি করতে হবে এটা রাজনৈতিক অধিপতিদের দায়িত্ব ও কর্তব্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে এবং ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছে। শেখ হাসিনাকে এই বিদেশ সফর এবং অর্জনের জন্য সংবর্ধনা দেওয়া উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ