spot_img
spot_img

দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ২৯১ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬৯৩ জন।

২৪ ঘণ্টায় ২০২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০২৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ