আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নির্বাচন ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (৪ মে) সাগর সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগর কৃষকলীগ আয়োজিত শহীদ আহসান উল্লাহর ১৯তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিকভাবে সকলেই নির্বাচনে অংশ নিতে পারে। ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মধ্যেই আসতে হবে, জনগণের ভোটের মাধ্যমেই আসতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
গাজীপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।











