spot_img
spot_img

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে; এগিয়ে বিজেপি

কড়া নিরাপত্তায় ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।

আজ সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়।

প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।

প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি পেয়েছে ৫৬ আসন। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫৩টি আসন।

সূত্র: আনন্দবাজার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ