spot_img
spot_img

৩ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এবং সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়ানোর অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদি রাসুলি, মুহাম্মাদা রেজা মিরি ও ইব্রাহিম দৌলতাবাদি। এদের মধ্যে রাসুলি ও মিরিকে ‘মোসাদ সংশ্লিষ্ট’ এবং দৌলতাবাদীকে মাশহাদের তাবারসি এলাকায় দাঙ্গার নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, রাসুলি ও মিরি সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্য হামিদরেজা ইউসুফিনেজাদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস ও লুটপাট, মলোটভ ককটেল ব্যবহার করে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ করা এবং দেশীয় অস্ত্র তৈরির অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, ইব্রাহিম দৌলতাবাদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৫০ থেকে ৩০০ জন সশস্ত্র দাঙ্গাকারীকে জড়ো করে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত হন। এছাড়া একটি ব্যাংক এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর একটি সামরিক ঘাঁটিসহ সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংসের দায়ে তাকে অভিযুক্ত করা হয়।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ