spot_img
spot_img

হরমুজে ঢুকলে মার্কিন বাহিনীর ওপর হামলা চালানো হবে: আইআরজিসি

কোনো বিদেশি বাহিনী, বিশেষ করে, মার্কিন সেনারা হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি এ হুমকি দিয়েছে।

বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায়, হরমুজে মোতায়েনকৃত বাহিনীর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচলের চেষ্টা করলে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

তাদের দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তা পুরোপুরি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাই এই পথে যেকোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে নৌ-মিশন চালুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইআরজিসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ