spot_img
spot_img

স্বাধীন গণমাধ্যমই গণতান্ত্রিক সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম :তথ্য মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা যায়, জবাবদিহির মধ্যে থাকা যায়, ততই একটি গণতান্ত্রিক সরকারের পথচলা অনেক বেশি সঠিক ও পরিষ্কার হয়। একটি স্বাধীন গণমাধ্যমই গণতান্ত্রিক সরকারের জবাবদিহির প্রধান মাধ্যম।

সোমবার (৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকতাকে মহান পেশা উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে একমাত্র উপকৃত হয় জনগণ। রাষ্ট্রের মালিকও জনগণ। গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং যুক্তির পক্ষে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি, তা বাদ দিলে আর গণমাধ্যম থাকে না।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ