ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার জয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন।
সোমবার (৪ মে) শুভেন্দু দাবি করেছেন, মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে। তাকে ভোট দেয়নি। তা সত্ত্বেও তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। আর এই পরাজয়ের মাধ্যমে মমতার রাজনীতি থেকে অবসর হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
শুভেন্দু আরও দাবি করেন, মুসলিমরা মমতাকে প্রকাশ্যেই ভোট দিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডে যে সব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন; আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলেই আমি জয়ী হয়েছি। এই জয় আসলে হিন্দুত্ববাদেরই জয়।”
সূত্র: ইন্ডিয়া টুডে











