রাজধানীর খিলগাঁওয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন সুপ্রিম কোর্টে নিয়োজিত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ (৩৮)।
শুক্রবার (৪ জুন) দুপুরে খিলগাঁও রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
সংশ্লিষ্ট ব্রাকের ইন্সপেক্টর আলিম বলেন, খিলগাঁও রেলগেইট এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে বিকেলে ঢামেক হাসপাতাল নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, চিকিৎসকের কাছ থেকে শুনেছি, তাকে খাবারের সাথে কিছু খাওয়ানো হয়েছিল।











