spot_img
spot_img

করোনা: বিশ্বব্যাপী শনাক্ত ৩৪ হাজার, মৃত্যু ১৩৬

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু এবং ২৬ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। গতকাল (শনিবার) মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬ জন এবং শনাক্ত হয়েছিল ৩৪ হাজার ৪৩৭ জন।

রোববার (৪ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৮ হাজার ৬৬৩ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে থাকা ডেনমার্কে মারা গেছেন ৫ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৪০ জন এবং মারা গেছেন দুইজন। ইরানে আক্রান্ত হয়েছেন ৪২ জন এবং মারা গেছেন চারজন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ২৫২ জন এবং মারা গেছেন দুইজন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার ৭৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৫ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ