ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার (৩ জুন) রাজপথে নামেন হাজার হাজার মানুষ।
অবৈধ ইসরাইলের পতাকা হাতে, ড্রাম বাজিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন তারা। একটাই দাবি, বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ বাতিল করা হোক।
আন্দোলনকারীদের অভিযোগ, নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে। তাছাড়া, এই বিচার ব্যবস্থা কার্যকরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে চলা আইনি মামলা থেকে বাঁচার সুযোগ খুঁজছেন বলেও অভিযোগ করেন তারা।
নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে বিচারাধীন বলে জানা গেছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন। নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কারের নামে ইসরাইলে একনায়কতন্ত্র কায়েম করতে চাইছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
গত ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন উগ্র ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। নতুন সংশোধনীতে, সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। এই উদ্যোগের জেরে নেতানিয়াহু নিজ রাষ্ট্রের জনগণের রোষানলে পড়েন।











