শনিবার সাও পাওলোতে বলসোনারোকে ক্ষমতাচ্যুত করার আহ্বানকারী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন
করোনার (কোভিড) টিকার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ব্রাজিলের সমালোচিত প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। এখন তার পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটি।
শনিবার (৩ জুলাই) ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সড়কে নামেন হাজারো মানুষ।
সম্প্রতি ভারতে উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিন কেনার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। সর্বোচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে তদন্তে শুরু করেছে দেশটির শীর্ষ প্রসিকিউটর।
গত ফেব্রুয়ারিতে ভারত বায়োটেক উদ্ভাবিত করোনা টিকার দুই কোটি ডোজ কিনতে ১৬০ কোটি রিয়ালের ব্রাজিলিয়ান মুদ্রা চুক্তি করে ব্রাজিল সরকার। কিন্তু সেখানে অতিরিক্ত মূল্য, শুল্কছাড়সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যাপক জনরোষ সৃষ্টি হয় দেশটিতে। পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার চুক্তি স্থগিত করে ব্রাজিল সরকার।












