spot_img

মাহমুদ আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক অবস্থায় একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুর পর শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গভীর অসন্তোষ ব্যাপক আকার ধারণ করেছে ফিলিস্তিনিরা।

নিজার বানাত নামের এই ফিলিস্তিনিকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। আটক থাকা অবস্থায় তাকে যে মারাত্মকভাবে পেটানো হয়েছিল, সেরকম অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে। পরে তিনি মারা যান।

ওই ঘটনায় বেসামরিক ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। শত শত ফিলিস্তিনি দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

ফিলিস্তিন শাসকদের নিন্দা করে বিক্ষোভকারীরা “শাসকগোষ্ঠীকে উৎখাত করো” বলে স্লোগান দেন। এক দশক আগে আরব বিশ্বজুড়ে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তখন এই স্লোগানটিই শোনা যেত।

রামাল্লায় যখন বিক্ষোভ চলছিল, তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাদা পোশাকধারী লোকজন লাঠি ও ইট-পাটকেল দিয়ে ওই বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। রামাল্লা থেকেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের কাজ-কর্ম চালায়। এ ঘটনায় ক্ষোভ আরো তীব্র হয়েছে। ভিন্নমতকে দমন করা হচ্ছে বলে উদ্বেগ বেড়েছে। এ সপ্তাহান্তে আরো বিক্ষোভের আয়োজন করার পরিকল্পনা চলছে।

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ