spot_img
spot_img

লকডাউনের চতুর্থ দিনে ঢাকায় ৪২৯ জন গ্রেফতার

করোনা সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৪২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৪ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে সড়ক পরিবহন আইনে বিভিন্ন যানবাহনকে ৩০৯টি মামলা দিয়েছে এবং ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

এডিসি ইফতেখায়রুল আরো জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ