spot_img
spot_img

প্রতিদিন ৫ হাজার মানুষকে খাবার দেবে ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগামীকাল সোমবার থেকে প্রতিদিন ৫ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর ও অসহায় নাগরিককে খাবার দেবে।

রবিবার (৪ জুলাই) গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ডিএমপির গণযোগাযোগ শাখার এডিসি ইফতেখায়রুল ইসলাম।

জানা গেছে, টানা ৭ দিন চলবে এ কর্মসূচি। ডিএমপি কমিশনার মুহাম্মাদ শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন ডিএমপির ৫০ থানা এলাকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে এ খাবার বিতরণ করা হবে।

এডিসি ইফতেখায়রুল জানান, করোনা ঢেউ মোকাবেলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ চলছে।

প্রাণচঞ্চল এ ঢাকা শহর প্রায় থমকে গেছে। দুর্যোগ মেকাবিলা করতে গিয়ে আরো বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা। তাদের পাশে দাঁড়ানোর জন্যই ডিএমপির এই ক্ষুদ্র প্রয়াস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ