spot_img

শেহবাজ শরীফকে ১ টন আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ১ টন আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জুলাই) বাংলাদেশের সরকার প্রধানের পক্ষ থেকে ওই উপহার পাঠানো হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে (কার্গোতে) প্রধানমন্ত্রীর উপহারের আমগুলো কার্টনবন্দি করে পাঠানো হয়েছে। দোহা হয়ে সোমবার ভোরে তা ইসলামবাদে পৌঁছাবে। আজ দিনের শেষার্ধে বা মঙ্গলবার সকালে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে হস্তান্তর করার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ