spot_img

ঈদের আগে গণমাধ্যমকর্মীসহ কর্মজীবীদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান জাপা চেয়ারম্যানের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান (জিএম) কাদের বলেছেন, ঈদুল আজহার আগেই গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সব বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি।

সোমবার (৪ জুলাই) জাপা চেয়ারম্যান এ আহবান জানান।

তিনি বলেছেন, ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমুখর হয়ে ওঠে সেজন্য দায়িত্বশীলদের আন্তরিক হতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর সামনে ঈদুল আজহা সমাগত। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানি ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সবাইকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। একারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত। বেতন ও বোনাস কর্মজীবী মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ