spot_img
spot_img

হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে সোমবারম (৩ জুলাই) রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। হজ পালনকালে তিনি সকলের কল্যাণ কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষ দু’আ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ