spot_img
spot_img

প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এ এগিয়ে যাওয়াটা অনেকের পছন্দ নয়।

মঙ্গলবার (০৪ জুলাই) দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার উম্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি বিদেশি গোষ্ঠীর কাছে মিথ্যা কল্পকাহিনী রচনা করে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, বাংলাদেশের উন্নয়নকে টেনে ধরার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশি গোষ্ঠীর কাছে বাংলাদেশের নির্বাচন, আইনশৃঙ্খলা সম্পর্কে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। তবে ইতিমধ্যেই বিদেশিরা এই কুচক্রী মহলের অপপ্রচারের কথা বুঝতে পেরেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ