বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জে উপজেলার চর এলাহী ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বামনী নদীর শাখার পাড় থেকে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা হলো-ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের হারজিনা (২৪), মো. রফিক (২৯), সাবিকুন নাহার (৩৭), জান্নাত উল্যাহ (২), মো. রশিদ (১৭), খায়রুল আমিন (২৪), জাহেদা বেগম (২২), সাইদুল আমিন (৩০), সামছুন নাহার (১), নুর আলম (২০), জাহিদ হোসেন (১৮), রেয়াজুল ইসলাম (২৯), সাইদুর আলম (১৪) ও নুর ইসলাম (৬০)।

চর এলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, দালাল চক্রের মাধ্যমে পুরুষ-নারী ও শিশু সহ ১৪ জন রোহিঙ্গা নাগরিক গত তিন দিন আগে ভাসানচর থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে। পরে দালাল চক্র তিন দিন তাদের বিভিন্ন স্থানে ঘুরিয়ে মাছ ধরার বড় নৌকায় করে চর এলাহী ইউনিয়ন এলাকার বামনী নদীর শাখাতে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

রোহিঙ্গাদের বামনী নদীর কুলে দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। ইউনিয়ন পরিষদ থেকে বিকেল ৫টার দিকে তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ