spot_img
spot_img

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চীনের সাহায্য চাইলেন জেলেনস্কি

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চীনের সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি সাক্ষাতের আবেদন করেছেন তিনি। জেলেনস্কি বলেন, চীন তার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করে তার দেশ চলমান যুদ্ধ থামিয়ে দিতে পারে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) চীনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে জেলেনস্কি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে তার দেশে রাশিয়া আক্রমণ চালাচ্ছে। এরপর থেকে তিনি সরাসরি চীনের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে সেটি এখনও পর্যন্ত সম্ভব হয়নি।

তিনি বলেন, এক বছর আগে আমি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সরাসরি কথা বলেছিলাম। তবে রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পরে আর তার সাথে কথা বলার সুযোগ হয়নি। যদিও আমি এখনো বিশ্বাস করি, যুদ্ধ বন্ধে চীন আমাদের সাহায্য করতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ